সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন : কাদের

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন : কাদের

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা দলকে সুশৃঙ্খল ও আধুনিক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই। আশা করি বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সকলের কাছ গ্রহণযোগ্য হবে।

Manual6 Ad Code

বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের শতকরা ৯০ জন প্রার্থী জয়লাভ করেছে। এ নির্বাচনের মাধ্যমে তৃণমূলে কোন দলের কী অবস্থা তা পরিষ্কার হয়ে গেছে।

Manual6 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে নির্বাচন কমিশন। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন নির্বাচন কমিশনে আমাদের কোন কমিশনার ছিল না। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনে তাদের একজন কমিশনার রয়েছে।

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকার চায়। এ ধরনের কোনো সরকারের বিষয় সংবিধানে নেই। সংবিধানে রয়েছে নির্বাচনকালীন সরকার।

Manual5 Ad Code

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাচনকালীন সরকার সরকারের দৈনন্দিন কাযক্রম পরিচালনা করবে। এ সরকার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে না।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। নির্বাচন কমিশন প্রয়োজন হলে সেনাবাহিনীকে তলব করতে পারে। তবে তারা নির্বাচন কমিশনের অধীনে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

Manual8 Ad Code

আওয়ামী লীগের অভ্যন্তরে কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ে যে সকল বিরোধ রয়েছে তা মীমাংসার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code