সব হুমকি উপেক্ষা করে মাঠে থাকবে বিএনপি

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

সব হুমকি উপেক্ষা করে মাঠে থাকবে বিএনপি

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি সব ধরনের হুমকি উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ উপলক্ষে ৭ জানুয়ারি পূর্বঘোষিত সমাবেশের জন্য বিএনপি অনুমতি পাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Manual2 Ad Code

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

রিজভী বলেন, দেশ দৃশ্যমান পুলিশী রাষ্ট্র। পুলিশী রাষ্ট্র না হলে সরকার পুলিশকে সমাবেশের অনুমতি দিতে বলবে। সমাবেশের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করা হবে বলেও জানান তিনি।

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। এ বছরও সারা দেশে মহানগর ও জেলায় কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ এবং ৭ জানুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code