সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে হামাস ও হিজবুল্লাহ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে হামাস ও হিজবুল্লাহ

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual6 Ad Code

 

রাষ্ট্র হিসেবে ইসরাইলকে কয়েকটি দেশ স্বীকৃতি দেয়ার ব্যাপারে সম্মত হওয়ায় নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করছে হামাস ও হিজবুল্লাহ।

 

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নিজেদের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছে।

 

হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মধ্যে এক বৈঠকে এ সমঝোতা হয় বলে ইরনা জানিয়েছে।

 

বৈঠকে ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননের রাজনৈতিক এবং সামরিক ঘটনাবলী নিয়েও দু নেতা আলোচনা করেন বলে জানা গেছে।

 

এছাড়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব সরকারগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ এবং তেল আবিবের হুমকির মুখে আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের দায়িত্ব নিয়েও কথা বলেন তারা।

Manual6 Ad Code

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইসরাইলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্কোন্নয়নে সম্প্রতি জোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এটি এখন ট্রাম্পের এক গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি।

 

Manual5 Ad Code

বিশ্লেষকরা বলছেন, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে শক্তিশালী ইহুদি লবিকে পাশে পেতেই ট্রাম্প প্রশাসনের এই দৌড়ঝাঁপ। তারই অংশ হিসেবে গত মাসে (১৩ আগস্ট) ইসরাইল ও আমিরাতের মধ্যকার ‘সম্পর্ক স্বাভাবিকীকরণ’ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

 

আগামী তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে ইসরাইলে দূতাবাস খুলবে বলেও জানিয়েছে আমিরাত। এর পেছনে বড় ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার।

 

Manual4 Ad Code

এখন বিশ্বের অন্য মুসলিম দেশগুলোর কাছেও ধরনা দিচ্ছেন মার্কিন কূটনীতিকরা। তবে অনেক দেশই ট্রাম্প প্রশাসনকে বিমুখ করেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code