সম্মেলনে স্লোগান হবে জয়ের নামে: ওবায়দুল

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

সম্মেলনে স্লোগান হবে জয়ের নামে: ওবায়দুল

Manual8 Ad Code

download-2সুরমা মেইল ডেস্ক :: আগামী ২২-২৩ আক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের নামের বাহিরে কোনো ধরণের স্লোগান না দেওয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual8 Ad Code

তিনি বলেন, এবারের সম্মেলনে ফোকাস থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের দিকে।

বৃহস্পতিবার ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে ‘দপ্তর উপ-কমিটির’ সভায় এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

কাদের বলেন, সম্মেলনে কোনো ধরনের আত্মপ্রচার চলবে না। বঙ্গবন্ধু, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের নামে স্লোগান হবে। এর বাইরে কেউ চাইলে বঙ্গবন্ধু পরিবারের যেকোনো সদস্যের নাম নিয়ে স্লোগান দিতে পারেন। একই সাথে সম্মেলনের পোস্টার ব্যানারেও কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা যাবে না।

Manual2 Ad Code

২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি শেষের দিকে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৬৮টির কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা আমরা হাতে পেয়েছি। পাশাপাশি এই জেলাগুলো সাংগঠনিক রিপোর্টও ইতোমধ্যে জমা দিয়েছে।’

সভায় আরো উপস্থিত ছিলেন- দপ্তর উপকমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code