সময় বলে দেবে : গয়েশ্বর

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭

সময় বলে দেবে : গয়েশ্বর

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণআদালতে কার বিচার হবে তা সময় এলেই বোঝা যাবে। জনগণের আদালতের বিচার জনগনই করবে।

‘জঙ্গি উস্কানি দাতাদের বিরুদ্ধে গণআদালতে বিচার হবে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

Manual4 Ad Code

বুধবার জাতীয় প্রেসক্লাবে ষড়যন্ত্র ও ওয়ান ইলেভেনের সরকার শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

Manual2 Ad Code

বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা সম্পর্কে তিনি বলেন, এ সরকার এমন কোনো ধারা নেই যা অধীনে বিএনপির নেতাদের মামলা দেয়নি। শুধু ধর্ষণের মামলা ছাড়া। বিচার বিভাগের স্বাধীনতা যেখানে নেই সেখানে গণতন্ত্রে আশা করা যায় না। গণতন্ত্র মানে শুধু ভোটের অধিকার বা সরকার পরিবর্তনকেই বোঝায় না। মানুষের কথা বলার অধিকার, ইচ্ছা প্রকাশ করার অধিকারকেও গণতন্ত্র বলে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code