সরকার জঙ্গিবাদের সমাধান চায় না : ফখরুল

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭

সরকার জঙ্গিবাদের সমাধান চায় না : ফখরুল

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গিবাদের সমাধান চায় না। আমরা (বিএনপি) বারবার বলেছি জঙ্গিবাদ নিমূর্লে জাতীয় ঐক্য সৃষ্টি করা প্রয়োজন। কিন্তু সরকার এটা চায় না।

Manual1 Ad Code

শনিবার রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর যুবদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে এই অভিযোগ করেন ফখরুল।

Manual3 Ad Code

ফখরুল অভিযোগ করেন, সরকার জঙ্গিবাদ জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ হাসিল করতে চায়। গতকালের বিস্ফোরণে একজনের নিহত হওয়ার বিষয়ে ফখরুল বলেন, ‘প্রশ্ন থেকে যাচ্ছে, যে মানুষটি আত্মঘাতী বোমা দিয়ে নিহত হলো, সে কি তাকে নিহত করবার জন্যই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে? বিশ্বাসযোগ্য বক্তব্যগুলো না এলে জনগণের মধ্যে সেই সন্দেহ সৃষ্টি হবেই। যে কথাগুলো আমরা বারবার বলে আসছি যে সরকার এটাকে আসলে সমাধান করতে চায় না। সরকার চায় এটাকে জিইয়ে রেখে, এই সমস্যাকে জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।

Manual4 Ad Code

এছাড়া ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ কবে শুরু হতো, তা বলা মুশকিল ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code