সরকার স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা : মির্জা ফখরুল

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

সরকার স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা : মির্জা ফখরুল

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বর্তমান সরকার শুধু স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা এমন মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Manual1 Ad Code

শুক্রবার (২২ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টে মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

Manual3 Ad Code

 

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অনেকেই বলেন, এটা স্বৈরাচার সরকার। এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা, ফ্যাসিবাদী। স্বৈরাচার হলে তাদের মিনিমাম একটা কিছু থাকে। এরশাদ ছিল স্বৈরাচার, তখন তো এই অবস্থা ছিল না। আইয়ুব খান ছিল স্বৈরাচার, ডিক্টেটর- তখনো এই অবস্থা ছিল না। এটা তো ফ্যাসিবাদ। কিছু নেই, একজন, এক ব্যক্তির শাসন।’

Manual3 Ad Code

 

তিনি বলেন, মুনতাসির ফ্যান্টাসির মত সব খেয়ে ফেলছে ক্ষমতাসীনরা। তাদের উদ্দেশ্য, যেকোন উপায়ে ক্ষমতায় টিকে থেকে লুটপাট করা।

Manual7 Ad Code

 

মির্জা ফখরুল বলেন, সরকার এতদিন বিএনপিকে পিটিয়েছে, এখন দ্রব্যমূল্যের কারসাজি করে সাধারণ মানুষকে পেটাচ্ছে। তবে অন্যায় বেশিদিন টেকে না। দল মত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ করার কাজ করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code