সাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

সাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার আজ (মঙ্গলবার) এ রায় ঘোষণা করেন।

Manual6 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামী হলেন, আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সি (পলাতক) ও মো. রাসেল (পলাতক)।

Manual7 Ad Code

মামলার অপর আসামী মো. সবুজ খানকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে ২০ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণা করার জন্য ২৮ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

Manual3 Ad Code

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে ৬৩ নম্বরের নিজ বাসায় খুন হন ফটো সাংবাদিক আফতাব আহমেদ। পরদিন সকালে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। চার তলার ওই বাড়ির তৃতীয় তলায় আফতাব আহমেদ একাই বসবাস করতেন।

Manual2 Ad Code

২০১৪ সালের ২৫ মার্চ আফতাব আহমেদের গাড়িচালক মো: হুমায়ুন কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৩ এর উপ-পরিদর্শক আশিক ইকবাল। ২০১৪ সালে ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় বিভিন্ন সময় ২০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে আফতাব আহমেদ সাংবাদিকতা শুরু করেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code