সাত সপ্তাহে ‘মাদক যুদ্ধে’ নিহত ১৮০০

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

সাত সপ্তাহে ‘মাদক যুদ্ধে’ নিহত ১৮০০

Manual6 Ad Code

Relatives of slain people take the oath at a Senate hearing investigating drug-related killings at the Senate headquarters in Manila

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে রডরিগো দোতার্তে দায়িত্ব নেয়ার পর থেকে সাত সপ্তাহে মাদক সংক্রান্ত ১৮০০ টি খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির পুলিশ।

Manual6 Ad Code

দেশটির জাতীয় পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোসা সোমবার সিনেট কমিটিকে বলেন, শুধু ১ জুলাই থেকে এ পর্যন্ত পুলিশের অভিযানে ৭১২ জন মাদক চোরাকারবারী ও ব্যবহারকারী নিহত হয়েছেন।

Manual7 Ad Code

আর বাকি হাজারেরও উপরে খুনের ঘটনা তদন্তাধীন রয়েছে। ফলে এ সংক্রান্ত খুনের সংখ্যা ১,৮০০ ছাড়িয়ে যাবে। পুলিশের দেয়া এই সংখ্যা ইতিপূর্বে ধারণা করা সংখ্যার চেয়ে  বেশি।

Manual1 Ad Code

দায়িত্ব গ্রহণের পরপরই নয়া প্রেসিডেন্ট মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মাদকসংক্রান্ত আরো ১,০৬৭টি খুনের ঘটনা তদন্ত করছে পুলিশ । জাতিসংঘ এইসব হত্যাকাণ্ডের সমালোচনা করায় রবিবার প্রেসিডেন্ট দোতার্তে বিশ্ব সংস্থাটি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন।

Manual1 Ad Code

ইতোমধ্যে এ ঘটনায়  গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্কাই নিউজ

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code