সাদা পাথরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

সাদা পাথরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরে বেড়াতে এসে পানিতে ডুবে জুনায়েদ কবির নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

নিহত জুনায়েদ কবির নেতৃকোনা সদর উপজেলার বিশিউড়া গ্রামের নেয়ামুল কবীরের ছেলে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী।

Manual5 Ad Code

 

জানা গেছে, জুনায়েদ কবির ও তার চার বন্ধু মিলে সিলেটে বেড়াতে আসেন। বৃহস্পতিবার কোম্পানীগঞ্জের সাদা পাথর তারা বেঢ়াতে যান। সেখানে টায়ারে চড়ে পানিতে খেলার সময় জুনায়েদ উল্টে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এর প্রায় ঘন্টা খানেক পর তার মরদেহ পানি ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায় পুলিশ।

 

পানিতে ডুবে শিক্ষার্থী জুনায়েদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

 

তিনি জানান, লাশটি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। জুনায়েদ কবিরের অভিভাবকদের দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code