সাবেক অর্থমন্ত্রী এম সাইফুরের মৃত্যুবার্ষিকীতে ফখরুলের বাণী

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুরের মৃত্যুবার্ষিকীতে ফখরুলের বাণী

Manual1 Ad Code

Saifur-Rahman

সুরমা মেইল ডেস্ক :: প্রাক্তন সফল অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক মেইলে এই বাণী দেন।

Manual1 Ad Code

তৎকালীন সরকারের সময়ে বাজেট পেস করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান

Manual7 Ad Code

‘সুরমা মেইল’ পাঠকদের জন্য বাণীটি হুবহু তুলে ধরা হলো:-

“দেশের স্বনামধন্য সাবেক অর্থমন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মাতৃভূমির স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় থেকেছেন সামনের কাতারে। জনাব এম সাইফুর রহমান একজন কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারি অবদান রেখেছেন। তাঁর দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত। স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল এবং ঈর্ষনীয় ব্যক্তিত্বের কারনে তিনি ছিলেন সবার নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। শহীদ জিয়ার সহকর্মী হিসেবে দেশের দূর্যোগকালীন সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে জনাব এম সাইফুর রহমান দেশকে কেবলমাত্র অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে এম সাইফুর রহমানের অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Manual1 Ad Code

আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code