সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ৫০০টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এ মসজিদগুলো নির্মিত হলে ধর্মপ্রাণ মুসল্লিদের আরো সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলার লালদিঘী বাজারে একটি মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে এ সকল মসজিদ নির্মাণ করছে। এই মসজিদে মুসল্লিদের পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে। ইসলামী মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ মডেল মসজিদগুলো ভূমিকা রাখবে।
এর আগে তিনি পীরগঞ্জের ফতেপুর মিয়া বাড়িতে উপস্থিত হয়ে বিশিষ্ট পরমানু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনজাত করেন।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক রাঙ্গা, পৌর মেয়র এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সায়াদাত হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি