সার্চ কমিটিতে নাম দেয়ার এখতিয়ার রাষ্ট্রপতির

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭

সার্চ কমিটিতে নাম দেয়ার এখতিয়ার রাষ্ট্রপতির

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটিতে নাম দেয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। এ কমিটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সকল পরিববহনে একই কার্ড (র‌্যাপিড পাস) ব্যবহারের লক্ষ্যে ই-টিকেটিং চালুর জন্য ক্লিয়ারিং হাউস ব্যাংক স্থাপনে ডিটিসিএ ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের বলেন, কাকে তিনি (রাষ্ট্রপতি) মনোনয়ন দেবেন তা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা কোনো নাম দিচ্ছি না এবং আমরা এটাও প্রত্যাশা করছি না যে, আমাদের দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে।

Manual8 Ad Code

এই কার্যক্রম চালু হলে র‌্যাপিড পাস ব্যবহারকারীদের নগদ অর্থে ভাড়া পরিশোধ করতে হবে না। পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানও নগদ অর্থ বহনের ঝামেলামুক্ত থাকবে। এমআরটি, বিআরটি, বিআরটিসি, রেলওয়ে, বিআইডব্লিউটিসি ও পাবলিক বাসে এই কার্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code