সালমান কোন ভুল করেনি

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

সালমান কোন ভুল করেনি

Manual5 Ad Code

1449145095

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউডের তুমুল জনপ্রিয় ও সমালোচিত নায়ক সালমান খান। তিনি তার চলচ্চিত্রের কারণে যেমন অনেক জনপ্রিয়তা পেয়েছেন, ঠিক তেমনি বিভিন্ন মামলার কারণে সমালোচনার শিকার।

Manual1 Ad Code

১৭ বছর পূর্বের অস্ত্র মামলার জন্য আজ ভারতের যোধপুরের এক আদালতে সালমান খান হাজিরা দিতে যান। সেখানে আজ তার জবানবন্দী নেয়া হয়। সেখানে আজ তিনি নতুন করে জবানবন্দী দেন এবং আগের জবানবন্দী মিথ্যা বলে শিকার করেন।

Manual2 Ad Code

সালমান খান আদালতে জানান, পূর্ববর্তী জবানবন্দী দেয়ার পেছনে পুলিশের তোপ রয়েছে। সেদিন তিনি বলেছিলেন এই অস্ত্র তার নিজের এবং তিনি দোষী নন।
এই মামলার আগামী শুনানি ৪ই এপ্রিল হবে বলে জানা যায়। সালমানের আইনজীবী জানান, তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি কোন ভুল করেনি।

১৯৯৮ সালে অন্যায়ভাবে ২টি হরিণ শিকারের কারণে সালমানের সাথে আরও কয়েকজন বলিউড তারকার উপরে এই মামলা করা হয়েছিল। এই মামলায় যদি সালমানের বিপক্ষে রায় আসে, তাহলে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে।–সুত্র: বলিউড লাইফ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code