সালিশ মানে তালগাছটা আমার : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) নিয়ে আজ বৈঠকে বসবে বিএনপি। তবে সংলাপ শুরুর আগেই তার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সালিশ মানে তালগাছটা আমার-এই যদি বিএনপির নীতি তাহলে আজকের সংলাপ সফল হবে না। তাদেরকে বাস্তবসম্মত মনোভাব নিয়ে থাকতে হবে। সরকারের পক্ষ থেকে আমাদের কাছে মনে হয় মহামান্য রাষ্ট্রপতি আমাদের অভিভাবক। তিনি অনেক উদার প্রকৃতির মানুষ। তিনি তার দায়িত্ব যথাযতভাবে পালন করবেন।

Manual3 Ad Code

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ সংশয় প্রকাশ করেন।

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির অতীত সংলাপের ‘অভিজ্ঞতা’ সুখকর নয় জানিয়ে কাদের বলেন, অভিজ্ঞতা সুখকর নয়। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন তাদের ডেকেছিলেন তখন তারা গিয়েছিলেনও। তখন তাদের মন মতো হয়নি।

Manual8 Ad Code

তিনি বলেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংলাপের জন্য। ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যদি গণভবনে যেত তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারতো।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code