সাহাবুদ্দিন হাসপাতালের এমডি ফয়সাল গ্রেপ্তার

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০

সাহাবুদ্দিন হাসপাতালের এমডি ফয়সাল গ্রেপ্তার

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

Manual3 Ad Code

সোমবার (২০) রাতে রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ফয়সাল মামলার এজাহারভুক্ত আসামি। তিনি হাসপাতালে অভিযানের আগেই পালিয়ে যান। গোপন সংবাদে রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এ বিষয়ে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Manual4 Ad Code

 

এর আগে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়। রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানায় র‌্যাব বাদী হয়ে এই মামলা করে।

 

প্রসঙ্গত, গত রোববার (১৯ জুলাই) দুপুরে সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে হাসপাতালে অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code