সিগন্যালের সাথে লাইনের মিল না থাকায় সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

সিগন্যালের সাথে লাইনের মিল না থাকায় সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা

Manual3 Ad Code

তদন্ত প্রতিবেদন

সুরমা মেইল ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে সিগন্যালের সাথে ট্রেন লাইনের মিল ছিল না বলে জানিয়েছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটি।

 

তদন্ত কমিটির প্রধান বলেন, তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট তৈরি করা হয়েছে। তদন্ত কমিটির কাছে যেটা মনে হয়েছে, স্টক রেল ও টাং রেল দুটি লক থাকার কথা। কিন্তু সিগন্যালে গ্রীন সিগন্যাল দেখানো হয়েছে। সিগন্যালের সাথে বাস্তবের মিল না থাকার কারণে ট্রেনটি টুরোডস্ হয়ে যায়। এই টুরোর্ডস্ এর কারণে ট্রেনটি মেইন লাইনে না গিয়ে লুপ লাইনে ঢুকে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়। সিগন্যালের সাথে বাস্তবতার গড়মিল রয়েছে এবং ওখানেই ট্রেনটি টুরেল হয়েছে।

Manual8 Ad Code

 

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে দুটি সুপারিশ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ট্রেনের সিগন্যাল ব্যবস্থা পুরনো। ২০০৩ সালে করা। এটি আরো আপডেট করার প্রয়োজন রয়েছে। অপরটি হচ্ছে তদারকিটা বাড়ানো। তাহলে হয়তো ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

Manual1 Ad Code

 

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ট্রেনের চালক সহ অন্তত ১০ জন আহত হয়।

Manual8 Ad Code

 

দুর্ঘটনার খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এই দুর্ঘটনার ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিনবঙ্গের রেলযোগাযোগ বন্ধ থাকে। ছয়ঘন্টা পর বিকল্প পথে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ নভেম্বর রাত থেকে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

এঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে দুটি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code