সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্য বরখাস্ত

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্য বরখাস্ত

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আটক আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Manual3 Ad Code

 

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এএসআই শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি বলেন, ইউনিট প্রধান হিসেবে সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্যকে মঙ্গলবার সকালে বরখাস্ত করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Manual8 Ad Code

 

এর আগে মেজর সিনহা মো. রাশেদকে পুলিশ যেখানে গুলি করে হত্যা করেছিল সেই শামলাপুর চেকপোস্টের এই ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। ঘটনার দিন তারা সেখানে দায়িত্বরত ছিলেন।

 

গ্রেফতারের পর এই ৩ এপিবিএন সদস্যকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক এই ৩ আসামীর প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

 

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code