সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৪০

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৪০

Manual7 Ad Code

বাসার-আল আসাদ নিয়ন্ত্রিত দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৭ বেসামরিক নাগরিক। দেশটির সিদা শহরে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

বুধবার এই হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতেও লিপ্ত হয় আইএস বাহিনী। এ হামলায় কমপক্ষে দুই হামলাকারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

সিদার গভর্নর আমির আল এশাই বলেন, হামলার পরপরই সরকারি বাহিনী এক আক্রমণকারীকে গ্রেফতার করে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে। গত বছর সিদা শহর থেকে আইএস জঙ্গিদের হঠিয়ে দিয়ে এলাকাটি পুনর্দখল করে আসাদ বাহিনী। রুশ বাহিনীর সহায়তায় এলাকার নিয়ন্ত্রণ নিলেও, এখনো শহরের প্রান্তে আইএস জঙ্গিরা ঘাপটি মেরে আছে বলে মনে করা হচ্ছে।

Manual7 Ad Code

এই শহরটি পুনর্দখলের পরই আসাদ বাহিনী দামাস্কাস ও হোমস থেকেও আইএস বাহিনীকে হঠিয়ে দেয়। সূত্র: রয়টার্স

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code