সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে একজোট তুরস্ক, রাশিয়া ও ইরান

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে একজোট তুরস্ক, রাশিয়া ও ইরান

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক।

 

Manual5 Ad Code

মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। খবর ডেইলি সাবাহর।

Manual3 Ad Code

 

একইসঙ্গে সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির বিষয়েও উদ্বেগের কথা জানানো হয়েছে।

 

ইরান জানিয়েছে, সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে সিরিয়ার সরকার, বিরোধীদলগুলো ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে মঙ্গলবার জেনেভায় তৃতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

ওই বৈঠকের অবকাশে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা আলাদা ত্রিদেশীয় বৈঠকে করেন।

 

বিবৃতিতে সিরিয়ায় ইসরাইলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

 

ইরান, রাশিয়া ও তুরস্কের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সেদেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে বলা হয়, দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয়।

 

এদিকে লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

 

ইসরাইলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code