সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাতভর ইসরায়েলের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। ২০১৮ সালের পর সিরিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ হামলা বলে বুধবার (১৩ জানুয়ারি) যুদ্ধ পর্যবেক্ষক একটি সংস্থা জানিয়েছে।

Manual8 Ad Code

 

সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার ইরাক সীমান্তবর্তী দেইর ইজর শহরে ১৮টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ার ৯ সেনা ও দেশটির মিত্রবাহিনীর ৩১ সেনা নিহত হয়। মিত্রবাহিনীর এই সেনারা ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ফাতিমিদ ব্রিগেডের সদস্য।

Manual8 Ad Code

 

এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এর কয়েক ঘণ্টা আগে ইরাক সীমান্তের কাছে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। এতে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ১২ সেনা নিহত হয়। কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

 

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, ‘রাত ১টা ১০ মিনিটে ইসরায়েলি শত্রুরা দেইর ইজর ও আলবু কামাল এলাকায় বিমান হামলা চালিয়েছে।

 

অবজারভেটরির প্রধান রামি আব্দুল রহমান ইসরায়েলের এই হামলাকে ‘২০১৮ সালের জুনের পর’ সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন। ওই বছর ইসরায়েলি হামলায় সরকারি বাহিনীর ৫৫ যোদ্ধা নিহত হয়।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code