সিরিয়ায় নির্যাতনে ১৮ হাজার কারাবন্দির মৃত্যু : অ্যামনেস্টি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬
Manual2 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক :: ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে সিরিয়ায় কারাগারে নির্যাতনেব বলি হয়েছেন ১৮ হাজার মানুষ। আজ বৃহস্পতিবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনার জানায়, গত ৫ বছরের সিরিয় কারাগারে কারারক্ষীদের মারধর ও ধর্ষণে ১৮ হাজার মানুষ নিহত হয়।
ডকুমেন্ট হিসেবে মানবাধিকার সংস্থাটি নির্যাতনে বেঁচে যাওয়া ৬৫ মানুষের সাক্ষাৎকার দাখিল করেছেন। যেখানে কারারক্ষীদের নির্মম নির্যাতনের ঘটনা বর্ণনা করেছেন কারাবন্দীরা
এ ঘটনার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনা বিশ্ব সম্প্রদায়কে নির্যাতন বন্ধে সিরিয় সরকারের ওপর চাপ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন। তবে সিরীয় সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
‘ইট ব্রেকস দ্য হিউম্যান’: টর্চার, ডিজিজ অ্যান্ড ডেথ ইন সিরিয়া’স প্রিজনস- শিরোনামে অ্যামনেস্টি বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করে। তাতে সিরীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয়।
অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, সিরিয়াজুড়ে সরকারি কারাগারগুলোতে ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭,৭২৩ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়েছেন।
এই হিসাব অনুযায়ী কারাগারগুলোতে প্রতিদিন গড়ে ১০ বন্দির মৃত্যু হয়েছে। যা প্রতি মাসের হিসাবে দাঁড়ায় ৩০০ জন বা তারও বেশি। ২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়।
সিরীয় সরকারের বিরুদ্ধে এইসব অভিযোগ আলোচনার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। বিশেষ করে সিরিয়া সমস্যা নিয়ে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি এই আবেদন জানিয়েছে অ্যামনেস্টি।