সিলেটের পাথর শুধু আপনার আমার সম্পদ নয় : মন্ত্রী ইমরান

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

সিলেটের পাথর শুধু আপনার আমার সম্পদ নয় : মন্ত্রী ইমরান

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আহমদ বলেছেন, সিলেটের পাথর শুধু আপনার আমার সম্পদ নয়, এগুলো পরবর্তী প্রজন্মের জন্যও। আমরা যদি এসব কিছু এখনই শেষ করে ফেলি তাহলে পরবর্তী প্রজন্ম কি করে বাঁচবে? তাই সবাই পাথর ব্যবসার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরী করতে হবে। একটি দেশের পর্যটন শিল্প তার দেশকে অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তাই প্রত্যেককে পর্যটনের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

 

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে ৪র্থ প্রজন্মের ব্যাংক খ্যাত এনআরবি ব্যাংকের ৪৩তম জাফলং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

জাফলংয়ের পাথর ব্যবসার পাশাপাশি পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এই এনআরবি ব্যাংক সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।

Manual5 Ad Code

 

এলাকার যুব সমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘যদি বিভিন্ন ট্রেনিং করে বিদেশে গিয়ে চাকরি করেন তাহলে খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন। প্রবাসে গিয়ে কর্মসংস্থান তৈরী করে দেশের রেমিটেন্স বাড়াতে হবে। আপনাদের কর্মসংস্থানের সমাধান দিতে সরকার সব সময় আন্তরিক।’

 

Manual4 Ad Code

এনআরবি ব্যাংক জাফলং শাখার ব্যবস্থাপক ফেরদৌস করিম’র সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের সিনিয়র সংবাদ পাঠক জাবেদ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাতাইয়ামা কবির, পরিচালক জাহিদ ইকবাল, আমিনুর রশিদ খান, সাব্বির আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসাইন, সিআইপি কাজী হাবীব, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু।

 

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সংগঠনের সভাপতি আব্দুর রহিম খান, স্টোন ক্রাশার মিল মালিক সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট সার্কেলের এএসপি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, সহ-সভাপতি মো. গোলাপ মিয়া, যুগ্ম-সম্পাদক সামসুল আলম, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. ফজলুল হক, জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান, যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হোসেন মেনন, জাফলং নিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা, আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পুর্ব জাফলং যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন, জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ প্রমুখ।

 

এরআগে মন্ত্রী ইমরান আহমদ ব্গংবীর-হাদারপাড় রাস্তা পরিদর্শন ও গোয়াইনঘাট সরকারি কলেজের আইসিটি ভবনের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code