সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় গরমে ফের বেঁকে যাওয়া রেল লাইন মেরামত কাজ শেষে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলে উপযোগী করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় মেরামত কাজ শেষে আপলাইনটি সচল করা হয়।

আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান মো. তারেক বলেন, বিকেলের পর বেঁকে যাওয়া রেল লাইনের তাপমাত্রা কমে আসার পর দ্রুত মেরামত কাজ শেষ করা হয়েছে। সে সঙ্গে স্লিপারে ফিটিংস কাজ শেষে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন সচল করা হয়েছে। রেল লাইন বেঁকে যাওয়ারোধে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছি। ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি।

Manual6 Ad Code

রেলওয়ে সূত্র জানায়, তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরে গেলেই রেল লাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭টি বগি ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায়, গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এরপর রেলওয়ে বিভাগ ৩০ ঘন্টার তৎপরতা চালিয়ে শুক্রবার রাতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও শনিবার সকাল ১১ টায় রেল লাইন আবারো একই স্থানে অত্যধিক গরমে লাইন বেঁকে ফের ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code