সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮
ঢাকা-সিলেট রেলপথে চট্টগ্রামগামী তেলবাহী ওয়াগান (৯৫২ তেলের ট্যাংক) লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের কাছে তেলবাহী ওয়াগানের চারটি চাকা লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। ফলে বন্ধ হয়ে পড়ে সিলেটে সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।
এতে ঢাকাগামী ৭১০ আন্তঃনগর পারাবত ট্রেনটি মাইজগাঁও রেল স্টেশনে আর সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেল স্টেশনে আটকা পড়ে বলে জানান বরমচাল স্টেশন মাস্টার মো. কাজল।
পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন বরমচাল রেল স্টেশনে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকাল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি