সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি ঘটন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি ঘটন

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হয়েছে। শনিবার (১১ জুন) বিকেল ৪টায় সিলেটের রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual8 Ad Code

 

এরআগে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর সংলগ্ন এলাকায় অন্গিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual3 Ad Code


।আরও পড়ুন


খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Manual5 Ad Code

এদিকে, পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুন লাগার ঘটনায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।

 

Manual4 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ রফিক ট্রেন চলাচলের তথ্য নিশ্চিত করে জানান, বিকেল চারটার পর সিলেটের দিকে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে ও আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের তিনটি বগি মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code