সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক, ২টি তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮

সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক, ২টি তদন্ত কমিটি গঠন

Manual2 Ad Code

১৭ ঘণ্টা পর শুক্রবার বিকাল থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটি আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি মৌলভীবাজারের সাতগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ১১টি বগি উদ্ধারের পর বিকাল সাড়ে ৪টা ফের ট্রেন চলাচল শুরু হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো.শাখাওয়াত হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ রেলওয়ের সিলেট অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুজিবুর রহমান বলেন, ‘শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সবকটি বগি উদ্ধার কাজ সম্পন্ন করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘আন্ডারগিয়ার ভেঙে পড়ার কারণে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।

এদিকে, ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ম্যানেজার (ডিআরএম) গৌছুল মুনির।

তিনি জানান, আগামী ৩ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

Manual1 Ad Code

শুক্রবার  দুপুরে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার আব্দুল হাই একটি কমিটি গঠন করেছেন। সেখানে চিফ সিগন্যাল অ্যান্ড ট্রলিকম ইঞ্জিনিয়ার চন্দন কান্তি দাসকে প্রধান করে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, চিফ অপারেটিং সুপারেন্টেডেন্ট সুজিত কুমারকে এ কমিটির সদস্য করা হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া রেলওয়ের ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা শফিকুর রহমানকে প্রধান করে ও ডিভিশিনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই), ডিভিশিনাল ইঞ্জিনিয়ার ঢাকা-১ (ডিই), ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে (ডিইই) সদস্য করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code