সিলেটে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট, পরিকল্পনাকারী জাহির গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

সিলেটে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট, পরিকল্পনাকারী জাহির গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহিরকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ও হবিগঞ্জে থেকে তিনজনকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

 

Manual2 Ad Code

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রাম থেকে সাফি উদ্দিন জাহির নামের ওই ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর ঘটনার পর ডিবির দুই ওসি সাইফুল আলম ও মো. ইকতিয়ার উদ্দিনের সমন্বয়ে বিশেষ টিম ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন জায়গায় অভিযানে নামে। সর্বশেষ আসামিদের অবস্থান হবিগঞ্জ জেলায় শনাক্ত হওয়ায় তিনদিন একাধিক স্থানে অভিযানের এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় সফল হয় সিলেট জেলা ডিবি।

 

এসপি ফরিদ উদ্দিন জানান, ইতোপূর্বে ডিএমপি ডিবি কর্তৃক গ্রেপ্তারকৃত ৩ আসামির মধ্যে শামীম ও জেলা ডিবি কর্তৃক গ্রেপ্তার জাহির দীর্ঘদিন দুবাই থাকা অবস্থায় তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে। দুইজনই দেশে ফিরে জড়িয়ে পড়ে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে। সবশেষ শেরপুরে এটিএম বুথ লুটের ঘটনাটিও তাদের পরিকল্পনাতেই বাস্তবায়িত হয়।

 

Manual4 Ad Code

তিনি জানান, ডিএমপি ডিবি কর্তৃক গ্রেপ্তারকৃত শামীম এক সময় ওমানে থাকা অবস্থায় সেখানকার স্থানীয় ব্যাংকের এটিএম বুথ ডাকাতির ঘটনায় ৮ বছর কারাবাস করে। শেরপুরের ঘটনার পরেও সে বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করে। জেলা গোয়েন্দা পুলিশ শামীমের বাসা তল্লাশি করে ঘটনায় ব্যবহৃত শামীমের পালসার মোটরসাইকেল এবং পাসপোর্ট জব্দ করে।

 

।আরও পড়ুন 

 

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে সিলেটের ওসমানীনগর থানার শেরপুর নতুন বাজার হাজী ইউনুস উল্ল্যাহ মার্কেটের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের নিচতলায় এটিএম বুথের দায়িত্বরত পাহারাদারকে মারপিট করে হাত ও মুখ স্কচটেপ পেঁচিয়ে বেঁধে বুথে রক্ষিত ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় ৪ ডাকাত।

 

গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে মো. শামীম, নুর মোহাম্মদ ও মো. আব্দুল হালিমকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code