সিলেটে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবার পাবে ৫ লাখ টাকা

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

সিলেটে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবার পাবে ৫ লাখ টাকা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মৃতদের পরিবার ও আহতদের সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

 

ঘোষণা অনুযায়ী প্রত্যেক মৃতের ৫ লাখ টাকা করে পাবে। আর দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীরা ৩ লাখ ও অন্য আহতরা পাবেন ১ লাখ টাকা করে।

 

Manual2 Ad Code

শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহায়তা দেওয়া হবে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।



আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।

Manual6 Ad Code

 

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

 

বিশেষ করে সকালে মহাসড়ক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও অহেতুক প্রতিযোগিতার বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি।

Manual3 Ad Code

 

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত হন। নিহতরা সবাই ছিলেন ‘ইউনিক পরিবহন’ নামে বাসের যাত্রী। এ ছাড়া দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code