সিলেটে বিএনপির সমাবেশের শুরুতে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

সিলেটে বিএনপির সমাবেশের শুরুতে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বিএনপির সমাবেশ শুরুর আগেই সংঘর্ষে বাধলেন নেতাকর্মীরা। এসময় কেন্দ্রীয় নেতাদের সামনেই চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হন তারা।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টায় সিলেট রেজিস্ট্রারী মাঠে এ ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীদের দুই দিকে সরিয়ে নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সিলেটে বিএনপির সমাবেশের শুরুতে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি

জানা গেছে, সামনের সারিতে চেয়ারে বসা ও অবস্থান করা নিয়ে নেতাকর্মীদের দু’টি গ্রুপের নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কর্মী সমর্থকরা উচ্ছৃঙ্খল হয়ে প্লাস্টিকের চেয়ার হাতে নিয়ে একে অপরের দিকে ছুঁড়ে মারেন। এতে কয়েক জন আহত হয়েছেন।

 

পরে মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নেতাকর্মীদের দুই দিকে নিয়ে যান। তাদের একটি গ্রুপকে বিএনপি নেতা কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আগলে প্রধান সড়কে নিয়ে আসেন। পরে নেতাকর্মীরা সুরমা মার্কেটের দিকে চেলে যান।

 

Manual7 Ad Code

শনিবার বেলা ২টা থেকে এই সভা শুরু হওয়ার কথা। সিলেটে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

 

Manual1 Ad Code

সিলেটমুক্ত দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও গণসংগীতে দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

 

সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হোসেন জীবন। সমাবেশে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত, দেশাত্মবোধক ও গণসঙ্গীত পরিবেশন করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code