সিলেট ছাত্রদলের সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

সিলেট ছাত্রদলের সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেটসহ ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।বিলুপ্ত করা টিমের মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বরিশালও রয়েছে।

 

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রোববার এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

রোববার (৩১ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ও সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনাক্রমে তৃণমূলে ছাত্রদলের নেতৃত্বকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে টিম পুনর্গঠনের অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক বিভাগ ভিত্তিক গঠিত বিদ্যমান ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হলো।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

উল্লেখ্য, সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে ২০২০ সালের ৬জানুয়ারি বিভাগীয় টিম গঠন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

সহ-সভাপতি ওমর ফারুক কাওছারকে প্রধান করে সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিনকে।

 

এছাড়া ঢাকা বিভাগীয় টিমের প্রধান সহ-সভাপতি পার্থ র্দেব দেব মন্ডল। তার সাথে- যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি।

Manual2 Ad Code

 

বরিশাল বিভাগীয় টিমের প্রধান সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির। তার সাথে রয়েছেন- যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সাধারণ সম্পাদক ইছামন্তাজ ইজাজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম মিঠু। খুলনা বিভাগীয় টিমের প্রধান সহ-সভাপতি মিজানুর রহমান সজীব। তার সাথে রয়েছেন- যুগ্ম সম্পাদক মাহবুব মিয়া, সহ-সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহম্মেদ সুমন। ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় টিমের প্রধান সহ-সভাপতি মুক্তাদির হোসেন তরু। তার সাথে রয়েছেন- যুগ্ম সম্পাদক মারুফ এলাহি রনি, সহ-সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিমুর রহমান শিশির, তানজিমুল হাসান কায়েস। চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রধান সহ-সভাপতি কেএসএম মুসাব্বির সাফি। তার সাথে রয়েছেন- যুগ্ম সম্পাদক এবিএম মাহমুদ আলম সরদার, সহ-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির। রাজশাহী বিভাগীয় টিমের প্রধান সহ-সভাপতি সাজিদ হাসান বাবু। তার সাথে রয়েছেন- যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন রাজু, সহ-সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আকতার, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি। রংপুর বিভাগীয় টিমের প্রধান সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন। তার সাথে রয়েছেন- যুগ্ম সম্পাদক তবিবুর রহমান সাগর, সহ-সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান হিযবুল।

Manual2 Ad Code

 

ময়মনসিংহ বিভাগীয় টিমের প্রধান সহ-সভাপতি মাজেদুল ইসলাম রুম্মন। তার সাথে রয়েছেন- যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, সহ-সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল করিম লুইন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code