সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৭
জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় রোববার বাদ যোহর দরগাহে হযরত শাহ জালাল (রহ.) মাজার মসজিদে সিলেট জেলা ও মহানগর আ’লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, আব্দুল খালিক, দেওয়ান মিলাদ গাজী, অধ্যাপক জাকির হোসেন, সাইফুল আলম রুহেল, নুরুল আমিন, আবদাল মিয়া, মোমিন চৌধুরী, শাহ নিজাম উদ্দিন, সাইফুল আরমান, শেখ আজাদ, জাহিদ সরওয়ার সবুজ, আবুল কালাম ফনিক, আব্দুস ছুপান, আব্দুল আলীম তুষার প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি