সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি অনুমোদন

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি অনুমোদন

Manual7 Ad Code

সিলেট:
সিলেট মহানগর বিএনপির ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডে সর্বমোট ৬টি আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সর্বসম্মতিক্রমে এসব কমিটি অনুমোদন করেন।

 

গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ২৮নং ওয়ার্ডে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোঃ মকসুদ আহমদকে আহ্বায়ক ও মোঃ হাবিবুর রহমান মাসুমকে সিনিয়র সদস্য করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ নুরুল ইসলাম রুহেল, মোঃ শাহেদুল ইসলাম বাচ্চু, মোঃ রফিক মিয়া, মোঃ শামীম আহমদ, সাজল আহমদ, মাসুদ আহমদ কবির, মোঃ সাহেদ আহমদ, মোঃ সেলিম আহমদ, শামীম আহমদ আলীম, মোঃ আবুল কালাম আজাদ, আবদাল হোসেন, হাবিবুর রহমান মিন্টু ও মনজু আহমদ। উক্ত ওয়ার্ডের প্রতিটি পাড়া কমিটি আহ্বায়ক মোঃ মকসুদ আহমদ ও সিনিয়র সদস্য মোঃ হাবিবুর রহমান মাসুমের যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

 

Manual7 Ad Code

২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার ভিত্তিতে ২৯নং ওয়ার্ডে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে জাকারিয়া খান আহ্বায়ক ও আওলাদ হোসেন সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এনাম উদ্দিন, সাইফুর রহমান, এমরানুজ্জামান, শামীমুর রহমান, রাসেল মাহমুদ, আফজাল হোসেন মুন্না, এডভোকেট বদরুল ইসলাম শিপন, আব্দুল বাসিত, হাসান মাহমুদ মাসুম, ফারুক হাসান সুজন ও সাইদ খান মিলন। এ ওয়ার্ডে আহ্বায়ক জাকারিয়া খান ও সিনিয়র সদস্য আওলাদ হোসেনের স্বাক্ষরে পাড়া কমিটিসমূহ অনুমোদিত হবে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ৩০নং ওয়ার্ডে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। এই কমিটিতে মোহাম্মদ নূরুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ আবুল লেইছকে সিনিয়র সদস্য করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মোঃ আজমল হোসেন, গৌছ উদ্দিন, জাহিদুর রহমান জুবের, রুহেল আহমদ কালাম, আনা মিয়া, গৌছ আলী, বাহার উদ্দিন, মোহাম্মদ জামিল আলী, মোঃ কবির আহমদ, আব্দুর রহিম, পলাশ দাস, মোঃ সুমন আহমদ ও সৈয়দ ইসমাইল আলী। এ ওয়ার্ডের প্রতিটি পাড়া কমিটি আহ্বায়ক মোহাম্মদ নূরুল ইসলাম ও সিনিয়র সদস্য মোঃ আবুল লেইছ-এর যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

 

গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রেক্ষিতে ৪০নং ওয়ার্ডে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে তৌফিক ওজায়েব সুহেলকে আহ্বায়ক এবং ইসমাইল হোসেন তকবিরকে সিনিয়র সদস্য মনোনীত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আসাদ মিয়া রুকন, ফরিদ আহমদ, মামুনুর রশীদ মামুন, সুলেমান আহমদ, শামীম চৌধুরী, আব্দুল জলিল, আব্দুল আলী লিটন, মনজুরুল হক, সাদেক আহমদ, আনোয়ার হোসেন, নূরে আলম সাদেক, যামিনী বাবু ও ভানু বিশ্বাস। উক্ত ওয়ার্ডে আহ্বায়ক তৌফিক ওজায়েব সুহেল ও সিনিয়র সদস্য ইসমাইল হোসেন তকবিরের স্বাক্ষরে পাড়া কমিটিগুলো অনুমোদন পাবে।

 

Manual6 Ad Code

গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের ভিত্তিতে ৪১ নং ওয়ার্ডে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে মোঃ ইউনুস মিয়াকে আহ্বায়ক ও জমির উদ্দিনকে সিনিয়র সদস্য মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- আতিকুর রহমান, সুহেদুল হক দারা, আব্দুল হামিদ খোকন, সাহাব উদ্দিন, আবু বক্কর সিদ্দিকী, আফতাব আহমদ, আব্দুল খালিক, হাবিবুর রহমান, ইদ্রিস মিয়া, শাহ আলম ও কামাল আহমদ। ওয়ার্ডটির প্রতিটি পাড়া কমিটি আহ্বায়ক মোঃ ইউনুস মিয়া ও সিনিয়র সদস্য জমির উদ্দিনের স্বাক্ষরে অনুমোদিত হবে।

 

এদিকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ৪২ নং ওয়ার্ডে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটিতে শামীম আহমদ সিদ্দিকীকে আহ্বায়ক ও সরোয়ার আহমদ খান মাজেদকে সিনিয়র সদস্য করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- গিয়াস উদ্দিন, মোঃ সুহেল আহমেদ, জসিম উদ্দিন, আব্দুল হাফিজ সালেহ, মোঃ সানু মিয়া, সেলিম আহমদ, আশরাফ উদ্দিন আলীম, শরীফ আহমদ, সাজ্জাদুর রহমান, আলমাস ও কয়েস আহমদ। এ ওয়ার্ডের সকল পাড়া কমিটি আহ্বায়ক শামীম আহমদ সিদ্দিকী ও সিনিয়র সদস্য সরোয়ার আহমদ খান মাজেদের যৌথ স্বাক্ষরে অনুমোদন দেওয়া হবে।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code