সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি’র প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বিএনপির যুগপৎ আন্দোলন অব্যাহত রয়েছে।
এই আন্দোলনের অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী শনিবার (১৮ মার্চ) বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম। এছাড়া সমাবেশে বিএনপির সিলেট বিভাগীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যথাসময়ে উপস্থিত থেকে উক্ত কর্মসূচিকে সফল করার জন্য মহানগরের ২৭টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠের বিক্ষোভ কর্মসূচিকে সফলের আহ্বান জানিয়েছেন।
(সুরমামেইল/কেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি