সিলেট রাসেল হত্যা: সুনামগঞ্জ থেকে দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

সিলেট রাসেল হত্যা: সুনামগঞ্জ থেকে দুই আসামি গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

 

গ্রেপ্তাররা হলেন ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও আব্দুস সামাদ (৩৩)। তারা দুজনই রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

Manual5 Ad Code

 

গ্রেপ্তারের তথ্য জানিয়ে মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, রাসেল হত্যা মামলার দুই আসামিকে বুধবার বিকেলে এসআরবি গ্রেপ্তার করেছে। তাদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি। গ্রেপ্তারকৃতদের হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম চকবাজার এলাকায় রাসেল আহমদকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়। রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে।

 

Manual7 Ad Code

ঘটনার দুই দিন পর ৪ অক্টোবর নিহত রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

 

এজাহারে নাম থাকা অন্য আসামিরা হলেন- ফজলু মিয়া, আবেদ রাজা, রনি, তানিম আহমদ, সুমন আলী, শহীদ আলী, কামরান, মাহবুব, জুবের আহমদ জুবেল, রাফি, সালমান, আহমাদুর রহমান সাদেক, মাসুম, মুহিন, রাজু মিয়া, মোজাহির আলী, আলী রুবেল, গুল্লি সুয়েব, সিরাজুল ইসলাম ও উজ্জ্বল মিয়া।

 

ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমএইচ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code