সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কেটি ২৯ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিজিবির (৪৮ ব্যাটালিয়ন)।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়- বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লবিয়া এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানে বিপুল পরিমান ভারতীয় জিরা, বড়শি, সুপারি, বাজি, বিগ ফিশ মেডিসিন, পাতা কাঠি, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপসহ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৯৭ হাজার ২১৪ টাকা।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(সুরমামেইল/জেআই)
Design and developed by ওয়েব হোম বিডি