সুনামগঞ্জের বাইরে না যাওয়ার শর্তে জামিন পেলেন ঝুমন দাস

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

সুনামগঞ্জের বাইরে না যাওয়ার শর্তে জামিন পেলেন ঝুমন দাস

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাসকে ১ বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে এই এক বছর মধ্যে দেশের বাইরে যেতে পারবেন না ঝুমন দাস। এমনকি আদালতের অনুমতি ছাড়া যেতে পারবেন না সুনামগঞ্জের বাইরেও।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেছেন আদালত।

Manual2 Ad Code

 

আদালতে ঝুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেড আই খান পান্না ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

Manual6 Ad Code

 

হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের শাল্লা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে ঝুমন।

 

১৬ মার্চ ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে ১৭ মার্চ নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয়। তার আগে ১৬ মার্চ রাতে ঝুমনকে আটক করা হয়। তাকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

গত ২২ মার্চ শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এই মামলায় গত ২৩ মার্চ ঝুমনকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৩০ মার্চ তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

 

Manual5 Ad Code

গত ২১ সেপ্টেম্বর ঝুমন দাসের জামিন শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। এই মামলায় কয়েক দফায় জামিন আবেদন খারিজের পর ঝুমন দাস হাইকোর্টে জামিন আবেদন করেন।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code