সিলেট ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬
সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অপহরণের ৩ মাস পর অপহৃত খাদিজাকে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত খাদিজা বেগম (১৭) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মনবেগ গ্রামের জনৈক মহিবুর রহমানের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই ফারুক আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের মনবেগ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ওইদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে জেলার ছাতক থানার বড়কাপন গ্রামের সৌদি প্রবাসী শাহজাহান মিয়ার সাথে অপহৃতা খাদিজা বেগমের প্রেমের সর্ম্পকের এক পর্যায়ে সে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে মেয়ের বাবা মহিবুর রহমান বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় অপহরণকারী শাহজাহানকে আসামী করে নারী-শিশু নির্যাতন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা নং (০১) ৯/১৬।
এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাস পর খাাদিজা বেগমকে উদ্ধার করে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি