সুনামগঞ্জে আন্ত:জেলা ডাকাতদলের আরও ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

সুনামগঞ্জে আন্ত:জেলা ডাকাতদলের আরও ৫ সদস্য গ্রেফতার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের শান্তিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual7 Ad Code

সোমবার (০৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (দায়িত্বপ্রাপ্ত) তাপস রঞ্জন ঘোষ।

 

গ্রেফতারকৃতরা হলো- জেলার দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের কফিল মিয়া, সিলেট জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান, শান্তিগঞ্জ উপজেলার বড়কাপন গ্রামের সৈয়দ আলী, একই গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোর, খাড়াই গ্রামের কবির হোসেন ।

 

Manual8 Ad Code

রোববার (০২ মার্চ) রাতে শান্তিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজতে থাকা দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, নগদ ৮১৯০ টাকাসহ অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

এরপুর্বে রোববার সন্ধ্যায় শান্তিগঞ্জর গণিগঞ্জ বাজার থেকে উপজেলার বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর ছেলে আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজহ আলীকে গ্রেফতার করে থানা পুলিশ।

 

গ্রেফতারকালে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী পাইপগান, ৪টি কার্তুজ, সিম সহ দুটি এন্ড্রয়েট ফোস সেট, দুটি বাটন ফোন সেট জব্দ করে পুলিশ।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code