সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ভারতীয় ৯০টি গরুসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (০১ মে) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম হাজীপাড়া এলাকায় সুরমা নদীতে আব্দুজ জহুর সেতুর নিচ থেকে ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক টাস্কফোর্স অভিযানে গরুবাহী নৌকাটি আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানায়, নৌকাভর্তি এই গরু ভারত থেকে দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জে নিয়ে আসছিল চোরাকারবারিরা। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়সহ ১০ জন বিজিবি সদস্যের উপস্থিতিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ ৯০টি গরু আটক করা হয়। আটককৃত ইঞ্জিন চালিত নৌকার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা এবং ৯০টি গরুর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি