সুনামগঞ্জে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

সুনামগঞ্জে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

Manual2 Ad Code

সুনামগঞ্জে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে শনিবার থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম, বকুল মিয়া (৪৮)। সে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুরের মৃত এখলাছ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট বিচারিক আদালতের (প্রথম) বিজ্ঞ বিচারক বেসরকারি এনজিও সংস্থা আশার দায়েরকৃত প্রতারণামুলক অর্থ আত্মসাত মামলায় ২০১২ সালের ৬ জানুয়ারীর রায়ে সদর উপজেলার ইব্রাহিমপুরের বকুল মিয়াকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।’ আশার পক্ষ্য থেকে ২০১০ সালে আদালতে মামলাটি দায়ের করা হয়।

Manual7 Ad Code

এদিকে, সাজা প্রদানের পর থেকেই চতুর বকুল মিয়া নিজের নাম পরিচয় গোপন করে শাহনেওয়াজ নাম ধারণ করে আত্মগোপনে চলে যায়।

Manual2 Ad Code

কয়েক বছর আত্মগোপনে থেকে শুক্রবার রাতে উবাগিমপুর নিজ বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিত্বে সদর থানার এসআই একেএম জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার অভিযান চালিয়ে বকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code