সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মে ১, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে বজ্রপাতের আঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) দেড়টার দিকে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে এবং জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরের এ ঘটনা ঘটে।
জানা গেছে- সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে থেকে ট্রলিতে করে ধান নিয়ে গোপালপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন রিংকু দাস (৩০) নামে কৃষক। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিংকু দাস গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে- বৃহস্পতিবার ভোরে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটছিলেন মানিক মিয়াসহ (৩৫) কয়েকজন কৃষক। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মানিক মিয়া। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মানিক মিয়া উপজেলা লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি