সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজন মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

 

তারা হলেন- ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. আমির উদ্দিন (৩৮) ও শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃষক দেলোয়ার হোসেন (৪১)।

 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির পাশ থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে মারা যান মো. আমির উদ্দিন। পরে পুলিশ খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।

 

Manual5 Ad Code

অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পুটিয়া নদীর পাড়ে গরু আনতে গেলে বজ্রপাতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। ঘটনার পর ওই কৃষককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক রাখাল যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ সদস্যদের তার বাড়িতে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code