সুনামগঞ্জে বিএনপির ভিশন-২০৩০ রুপরেখা বিষয়ক পুস্তক করা হয়েছে

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৭

সুনামগঞ্জে বিএনপির ভিশন-২০৩০ রুপরেখা বিষয়ক পুস্তক করা হয়েছে

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ রুপরেখা বিষয়ক পুস্তক করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের আইনজীবি সমিতি প্রাঙ্গণে পুস্তক বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক হুইপ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব ফজলুল হক আসপিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, এডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ, এডভোকেট মাসুক আলম, আকবর আলী, এডভোকেট শেরেনুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএন পির সভাপতি মোঃ ফারুক আহমদ সেলিম উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক মোঃ আনসার উদ্দিন, আবুল কালাম আজাদ, রেজাউল হক, শামসুল হক, যুহ্ম সম্পাদক নুর হোসেন, এটিএম হেলাল, সাইফুল্লাহ হাসান জুনেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোলাম আম্বিয়া, মাজকুর পাভেল, জুনাব আলী, সুজন, মামনুর রশিদ শান্ত, এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দি, আলী আমজদ, শোক তালুকদার ও জিয়াউর রহমান শাহীন প্রমুখ।

Manual1 Ad Code

নেতৃবৃন্দরা বলেন, এই ফ্যাসিবাদী সরকার স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে। এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে। অবিলম্বে একটি সহায়ক সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় নির্বাচন দেয়ার দাবী জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code