সুনামগঞ্জে ৩৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭

সুনামগঞ্জে ৩৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

Manual6 Ad Code

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ :: সুনামগঞ্জে তাহিরপুর ও দোয়ারায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৩৩৩ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ এবং ২১ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য ৫ লাখ ৪ হাজার ৭৫০ টাকা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপির নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে ডালারপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৩১১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ এবং ২১  বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। যার মূল্যে ৪ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।

Manual6 Ad Code

অপরদিকে, শনিবার সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাঠগাঁও বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাঙ্গাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে। যার মূল্য ৩৩ হাজার টাকা।

এ সময় চোরাকারবারীরা  বিজিবি এর উপস্থিতি টের পেয়ে ভারতীয় মদ এবং বিয়ার ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মদ এবং বিয়ার আটক করা হয়।  এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code