সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ইঞ্জিন চালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরণের কসমেটিক্স সামগ্রী ও বিস্কুট জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাতে শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পাশে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা করা হয়। এসময় মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় বেটনোবিটসি, হোয়াইটটোন, পন্ডসব্রাইটক্রিম ও অন্যান্য কসমেটিক্স আইটেমসহ মোট ৬১৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪ হাজার ১৭০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪০ লক্ষ ১২ হাজার ৯২০ টাকা।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও ৭ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি