সুনামগঞ্জ মেডিকেলের ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের শাটডাউন

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

সুনামগঞ্জ মেডিকেলের ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের শাটডাউন

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

 

সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

 

পরে ফটকের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা তাঁদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

 

Manual8 Ad Code

আন্দোলনকারী কলেজের শিক্ষার্থী সাইদুল বলেন, পর্যাপ্ত ওয়ার্ড- সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছি। দাবি না মানা পর্যন্ত তা চলবে।



গতকাল (রোববার) সকালে দ্বিতীয় দিনের মতো পর্যাপ্ত ওয়ার্ড- সুবিধা প্রদান হাসপাতাল চালুর দাবিতে সিলেটের সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন।

 

একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সেনাবাহিনী। সেনাবাহিনী লাঠিপেটা করলে সড়ক থেকে সরে দাঁড়ান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে ১৫ এপ্রিল থেকে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

 

Manual4 Ad Code

এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেন নি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code