সুশান্তের মামলায় এবার রিয়াকে তলব সিবিআইয়ের

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

সুশান্তের মামলায় এবার রিয়াকে তলব সিবিআইয়ের

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার বাবাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

 

সুশান্তের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তার বিরুদ্ধে পাটনায় একটি মামলা করে। খবর এনডিটিভির।

 

পরে ওই মামলা সিবিআইয়ের কাছে গেলে সুপ্রিমকোর্টও তাতে সায় দেন। গত সপ্তাহে সুপ্রিমকোর্ট রায় দেয়ার পর শুক্রবার মুম্বাইয়ে আসে সিবিআইয়ের একটি বিশেষ দল।

 

রোববার সুশান্তের রাঁধুনি এবং তার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

সিদ্ধার্থ পিঠানি একসময় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে থাকতেন এবং পরে তার ক্রিয়েটিভ ম্যানেজার হিসেবেও কাজ করতে শুরু করেন। তিনি নিজেকে একজন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বলেও দাবি করেন।

 

Manual7 Ad Code

গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানায়, সুশান্ত আত্মহত্যা করেছেন। যদিও তার বাবা ছেলের মৃত্যুর পর অভিযোগের কাঠগড়ায় তুলেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে।

Manual3 Ad Code

 

তদন্তে নেমে ১৩-১৪ জুন দুপুর পর্যন্ত ঠিক কী হয়েছিল, তা জানতে প্রয়াত অভিনেতার আবাসনে অভিযান চালায় সিবিআই।
ইতিমধ্যে সিদ্ধার্থ পিঠানি ও সুশান্তের রাঁধুনির বয়ান রেকর্ড করেছেন গোয়েন্দারা।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

এদিকে প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছেন গোয়েন্দারা। কুপার হাসপাতালের পক্ষ থেকে সেই রিপোর্ট হস্তান্তর করা হয়েছে সিবিআইকে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code