সেই ইয়াবা সুন্দরী সানজিদা কারাগারে

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

সেই ইয়াবা সুন্দরী সানজিদা কারাগারে

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়াবাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮০ পিস ইয়াবা। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার তরুণী সানজিদা আক্তার তন্নী (২৩) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মো. মামুনের স্ত্রী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নবীনগর বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুর ইসলাম জানান, মাদকের বড় একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সানজিদা পালানোর চেষ্টা করলে সন্দেহ হওয়ায় তাকে ধরে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 

তিনি আরও জানান, গ্রেপ্তার সানজিদা দীর্ঘদিন ধরে নবীনগর, ডেন্ডাবর, পল্লী বিদ্যুত, নিরিবিলি, নয়ারহাট ও বাইপাইল এলাকায় ইয়াবা পাইকারী বিক্রয় করে আসছিল। প্রায় মাসখানেক আগেও তার মা ও ছোট ভাইকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ।

Manual3 Ad Code

 

মাদক উদ্ধারের ঘটনায় আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসআই জাহিদুর।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code