সেনা অভিযানে অপহৃত ৩ ইউপিডিএফ নেতা উদ্ধার

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

সেনা অভিযানে অপহৃত ৩ ইউপিডিএফ নেতা উদ্ধার

Manual1 Ad Code

মুহাম্মদ ইলিয়াস, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে সন্ত্রাসীর গোপন ডেরায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অপহৃত ৩ ইউপিডিএফ নেতাকে উদ্ধার করেছে। তারা হলেন- হরি কমল ত্রিপুরা (৩৪), প্রকাশ ত্রিপুরা (২৯) ও নীতি দত্ত চাকমা (৩১)।

Manual5 Ad Code

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খাগড়াছড়িতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসীর গোগন ডেরা থেকে অপহৃত ৩ ইউপিডিএফ নেতাকে উদ্ধার করেছে। খাগড়াছড়ির পানছড়ির অনিল পাড়ায় ৪ ইউপিডিএফ নেতাকে হত্যা করে এই তিন নেতাকে প্রতিপক্ষ তিনদিন আগে অপহরণ করছিলো। অপহরণের ৩ দিন পর সেনাবাহিনীর বিশেষ অভিযানে তারা মুক্তি পেলো। প্রতিপক্ষের হাতে অপহরণের শিকার ৩ ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে সেনাবাহিনী শুক্রবার রাতে তাদেরকে উদ্বার করে পানছড়ি থানায় নিয়ে আসে। শুক্রবার স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বারকৃতদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

Manual1 Ad Code



পানছড়ি থানার ওসি সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা নাগাদ সেনাবাহিনীর সদস্যরা উদ্বার হওয়া ব্যক্তিদের থানায় নিয়ে আসেন। আমরা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

 

নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে: কর্ণেল আবুল হাসনাত এর নেতৃত্বে একদল সেনা সদস্য বৃহস্পতিবার দিনগত রাতে জেলার লতিবান ইউনিয়নের দূর্গম এলাকা তারাবনছড়াস্থ একটি ঝুমঘর থেকে হাত-পা বাধা অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উদ্ধার অভিযান চলার সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, সোমবার রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাঙ’র দূর্গম অনিলপাড়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইউডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ ৪ জনকে হত্যা করে এবং এই ৩ ইউপিডিএফ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে তারা নিখোঁজ ছিলেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code